1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ও মানিককাঠি গ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ও মানিককাঠি গ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

 

পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দোয়ারিকা ও মানিককাঠি গ্রামের বিভিন্ন মসজিদে আজ বাদ জুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতা-কর্মী, গ্রামবাসী, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ একত্রিত হয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

দোয়া মাহফিলটি আয়োজন করেন স্থানীয় রাজনৈতিক নেতা ও কর্মীরা। তারা জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো নেই—এমন খবর স্থানীয় মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই দলমত-নির্বিশেষে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে মসজিদে এসে তার রোগমুক্তি কামনায় দোয়া আয়োজনের উদ্যোগ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ইমামগণ দেশের শান্তি-সমৃদ্ধি, সমাজের কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্যও দোয়া করেন। এসময় স্থানীয় যুবক, বয়োজ্যেষ্ঠ, ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। দোয়া শেষে অনেকেই বলেন, “আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দেশের মানুষের মাঝে ফিরে আসুন।”

মাহফিলে উপস্থিত স্থানীয় নেতা-কর্মীরা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তার আরোগ্যের জন্য নিয়মিত দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

দোয়া পালন শেষে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। গ্রামের মানুষ জানান, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও যেনো রাজনীতিতে ফিরতে পারেন।
এই কামনা ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ