1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
‎ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

‎ববি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই বর্ণিল আয়োজন করা হয়েছে।

‎ অনুষ্ঠানটি গীতা ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তী সময়ে অতিথিদের ও নবীনদের ফুল ও জেলা ব্র্যান্ডিং,প্রবীণদের স্মৃতিচারণ,প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় । অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার বর্তমান সভাপতি মোঃ মোজাম্মেল হক।
‎ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ মোজাম্মেল হক এবং  সঞ্চালনা করেন -সাদিয়া খানম এবং মোঃ আবির আহমেদ ।
‎অতিথি উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ডক্টর মোঃ সাখাওয়াত হোসেন, মুনতাহিনা মিতু (প্রভাষক ,কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট), নাহিদা সুলতানা (প্রভাষক,সমাজবিজ্ঞান বিভাগ )
‎ডক্টর মোঃ সাখাওয়াত হোসেন বলেন,” আমরা অনেক দূর থেকে এই বরিশাল এসেছি, এখান থেকেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে। আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমি আপনাদের পাশে থাকববো। আশা করি এই অ্যাসোসিয়েশন আরো অনেক দূর পর্যন্ত যাবে ”
‎ অনুষ্ঠানটির আহবায়ক মোঃ সাব্বির হোসেন জানান-” আমরা এই সুন্দর আয়োজন এর জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরো ভালো অনুষ্ঠান আয়োজন করবো। আমরা খুব চাচ্ছি খুব শীঘ্রই একটা ক্যারিয়ার বিষয়ক সেমিনার করার পরিকল্পনা করার”
‎সমাপনী বক্তব্য হিসেবে সভাপতি মোঃ মোজাম্মেল হক বলেন -“আমি সবাই কাছে কৃতজ্ঞ,যারা এই অনুষ্ঠানে এসেছেন , অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করার উপদেশ দিয়েছেন এবং অনুষ্ঠানটির যারা আয়োজক কমিটিতে আছেন। আশা করি আপনাদের সামনে পাশে পাবো, সামনে আরো বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। আমরা খুব শীঘ্রই একটা শট পিচ টুর্নামেন্ট আয়োজন করবো।”
‎অতশী তালুকদার ,ববি প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ