1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সার্বিক উন্নয়ন, জনগনের সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততার লক্ষ্যে মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সার্বিক উন্নয়ন, জনগনের সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততার লক্ষ্যে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ওটরা ইউনিয়নের কেশবকাঠী কল্যান পরিষদের আয়োজনে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগনের সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততা লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায়, পুর্ব কেশবকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, কেশবকাঠী কল্যান পরিষদের আহবায়ক মোঃ সফিকুল ইসলাম (স্বপন) এর সভাপতিত্বে ও কেশবকাঠী কল্যান পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম (বাবুল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল – ২ আসন, উজিরপুর -বানারীপাড়ার ধানের শীষের প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিচার ও নংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ন-সচিব(সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এ আউয়াল, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক, যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, স্বাগত বক্তব্য রাখেন কেশবকাঠী কল্যান পরিষদের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (রিপন)। এছাড়াও বক্তব্য রাখেন ঝালকাঠী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জাকির মাহমুদ, ওটরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু, এলাকার সামাজিক ব্যক্তিত্ব মোঃ জাহজাহান সরদার । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকারবাসী। বক্তব্যে বক্তারা বলেন যুব সমাজকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বাড়াতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে একত্রিত হয়ে এলাকায় কাজ করতে হবে, এলাকায় মাদক, চাঁদাবাজ মুক্ত করে সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে মুক্ত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ