1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময় - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এবং কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা এলাকার উন্নয়ন, নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, রাস্তা-ঘাটের অবহেলা, ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা নিয়ে নানা বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথি রাজিব আহসান বলেন, সাংবাদিক সমাজ একটি জাতির দর্পণ। তারা সমাজের অনিয়ম-অবিচার তুলে ধরে মানুষকে সচেতন করে। সাংবাদিকদের হয়রানি না করে বরং তাদের সহযোগিতা করা উচিত।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কাজিরহাট থানাকে উপজেলা হিসেবে রূপান্তর ও কাজিরহাট থানা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ করব।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন দিপেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, সদস্য এস. এম. রিফাত হোসেন (জামাল), কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবির, সহ-সাধারণ সম্পাদক সজীব কবির খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ, জুনায়েদসহ স্থানীয় সংবাদকর্মীরা।

সভা শেষে দুপুর দুইটায় মতবিনিময় অনুষ্ঠান শেষ হয়। পরে সকল সাংবাদিক একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

রাজিব আহসান সাংবাদিকদের সংগঠনকে আরও শক্তিশালী করা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ