1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, কমিটি ঘোষনা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ ও সন্ত্রাসী পিটার নাসির বরিশালে গ্রেফতার হিজলায় মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন রোধে এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর উজিরপুরে মসজিদের ইমামকে ডেকে নিয়ে মারধর ও স্ত্রীকে অপহরনের চেষ্টা, গ্রেপ্তার – ১ বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসককের নামে অপপ্রচার বরিশালের কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ নলছিটির দপদপিয়া’য় জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন আরপিটিআই বরিশালে জেনারেল কেয়ার গিভিং’য়ের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিকে শুভেচ্ছা জানিয়ে উজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, কমিটি ঘোষনা

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৭১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখোর পরিবেশে বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ জুলাই সোমবার উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান এবং উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ এর সঞ্চালনায় উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। উদ্বোধক বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডঃ আবুল কালাম শাহীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল। উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাবু। বক্তৃতা করেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিঞা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এসময় প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতিসহ উপস্থিত অতিথি বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এস সরফুদ্দিন আহমেদ সান্টু উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মো: হুমায়ুন খান নির্বাচিত হন। পৌর সভার মো: শহিদুল ইসলাম খান সভাপতি ও মো: রোকনুজ্জামান টুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন । এদিকে নবনির্বাচিত উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ