1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের হস্তিশুন্ড আমেরিকা প্রবাসীর ভবনে হামলা,ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা উজিরপুর সাতলা ইউনিনের উন্নয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ আজিজুল বিশ্বাসকে দেখতে চায় এলাকাবাসী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের হস্তিশুন্ড আমেরিকা প্রবাসীর ভবনে হামলা,ভাংচুর ও লুটপাট নারীসহ আহত-৮

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০১৪ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুরে প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকান প্রবাসীর বাড়ির ভবনে হামলা,সিসি ক্যামেরা ভাংচুর, নগদ অর্থ,স্বর্ণালংকার লুট ও নারীসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৯ নং ওয়ার্ডে ১৭ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পূর্ব শত্রুতার জেরে দক্ষিণ মোড়াকাঠি গ্রামের ফারুক হোসেন বয়াতীর ছেলে সবুজ বয়াতী(৩৫),মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ সুজন হাওলাদার (৪০),নাজেম হাওলাদারের ছেলে মোঃ জালাল হাওলাদার (৪০),হস্তিশুন্ড গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত রশিদ বয়াতীর ছেলে মোঃ জাকির বয়াতী(২৮),মোঃ সজল বয়াতী(২৩), লাল মিয়া বয়াতীর ছেলে মোঃ রাসেল বয়াতী(৩০), মৃত হাবিব বয়াতীর ছেলে মোঃ সুমন বয়াতী(৪৫), মোঃ বাদশা বয়াতীর ছেলে মোঃ হৃদয় বয়াতী(২২), দক্ষিন মোড়াকাঠী গ্রামের মৃত ফরিদ সরদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম সরদার(৩৫), হস্তিশুন্ড গ্রামের মৃত হোসেন আলী বয়াতীর ছেলে মোঃ ইউসুফ বয়াতী(৪৫),রফিকুল ইসলামের ছেলে রিফাদুল ইসলাম(২২), বাদল বয়াতীর ছেলে মোঃ ইমরান বয়াতী(২৫), মৃত হোসেন আলী বয়াতীর ছেলে মোঃ ফারুক হোসেন বয়াতী(৬৬), খোলনা গ্রামের রুমন হাওলাদারের ছেলে মোঃ রানা হাওলাদার(৩৫), দক্ষিণ মোড়াকাঠি গ্রামের খোকন হাওলাদারের ছেলে মোঃ বেল্লাল হাওলাদার(২৫), খোলনা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে মোঃ নজরুল হাওলাদার(৩৫), মোস্তফা হাওলাদারের ছেলে মোঃ জসিম হাওলাদার(৪০)সহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে প্রথমে হস্তিশুন্ড বাজারের পশ্চিম পার্শ্বে হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সামনে রাস্তার উপরে সিরাজুল ইসলাম বয়াতী, মোঃ মিজান বয়াতী, মোঃ খোকন বয়াতীর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। রাত ৮ টার দিকে পুনরায় মোসাঃ নিপা আক্তারের বসতঘরে হামলা ওভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এসময় ডাকচিৎকার করলে পরবর্তীতে তাদেরকে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায় হামলাকারীরা।প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, মিজানুর রহমান, সাদিয়া আক্তার, মোসাঃ নিপা আক্তার, ফেরদৌস খলিফা,বাচ্চু মৃধা,আবুল হোসেন মৃধা। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে বাচ্চু মৃধা ও আবুল হোসেন মৃধা এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে । হামলার ঘটনায় মোঃ মোজাম্মেল হক বয়াতী বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এছাড়া হামলাকারী রিফাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যপারে ভুক্তভোগী মোজাম্মেল হক জানান আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায় এবং আমেরিকান প্রবাসী মোঃ কবির হাসান মৃধার ভবনে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী তান্ডবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। এমনকি তাদের হুমকির মুখে কয়েকটি পরিবারের লোকজন ঘরে অবরুদ্ধ হয়ে আছে। তিনি আরো বলেন এছাড়া ওই সন্ত্রাসীরা হামলা চালিয়েও ক্ষ্যান্ত হয়নি। প্রকাশ্যে অস্ত্রের মোহড়াসহ আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তাদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আমরা আতঙ্কে রয়েছি। এককথায় তারা এলাকায় মূর্তিমান আতঙ্ক। এলাকার সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান মামলা নেয়া হয়েছে জড়িতদের অচিরেই আইনের আওতায় আনা হবে। এদিকে হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ