1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই 'বিশাল চ্যালেঞ্জ' - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই ‘বিশাল চ্যালেঞ্জ’

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্কঃ গত ৮ আগস্ট শপথ নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ হয়েছে গতকাল ১৫ নভেম্বর। সরকারের এই সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন-পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতিতে বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা।

৮ আগস্ট থেকে গতকাল শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত দেশে সহিংসতার ঘটনায় কয়েক শ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে গত তিন মাসে গণপিটুনিতে নিহত হয়েছে ৬৮ জন। পুলিশ, হাসপাতাল, মানবাধিকার সংগঠন ও নিহতদের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর মধ্যে রাজনৈতিক সহিংসতা ও সামাজিক বিরোধে আগস্টে ৫৪১ জন, সেপ্টেম্বরে ৮৪ জন, অক্টোবরে ৯১ জন ও নভেম্বরের গত ১৫ দিনে আরো অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, আর্থ-সামাজিক ও মনোগত পরিবর্তনের পাশাপাশি নৈতিক অবক্ষয়ের কারণে এসব অপরাধ বাড়ছে।

 

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাই, ডাকাতি, হত্যা, সহিংসতার এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। দেশে প্রায় প্রতিদিন সামাজিক নানা কারণে হত্যার ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে এসব সহিংসতার ঘটনায় বলি হচ্ছে নারী ও শিশুরা।

সর্বশেষ গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর আজিমপুরে এক বাসায় প্রবেশ করে ডাকাতরা মালপত্রসহ ওই বাসা থেকে একটি শিশুকেও নিয়ে যায়।

একই দিনে চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে ১৫ জন আহত হয়েছে। আর দেশের বিভিন্ন স্থানে একাধিক হত্যার তথ্য পাওয়া গেছে। 

পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, ছিনতাই, ডাকাতি, হত্যা নিয়ন্ত্রণে সারা দেশে পুলিশ তৎপর থাকলেও এসব ঘটনা থেকে পুলিশও রেহাই পাচ্ছে না।

সম্প্রতি রাজধানীর সবচেয়ে আলোচিত বিষয় মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সেখানকার বিহারী ক্যাম্প ও আশপাশের এলাকায় অন্তত ১২ জনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ