
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় শিকারপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ ও মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা মহিলা সংস্থার আয়োজনে এক সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকাল ১১ টায় শিকারপুর গ্রামের মানিক দাসের বাড়ির উঠানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উজিরপুর উপজেলা জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এলাকার সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম খান । উঠান বৈঠকে ৫০জন নারী অংশগ্রহণ করেন । বক্তারা নারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।