1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাসায় লুটপাটের পর কোলের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাসায় লুটপাটের পর কোলের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে
ছুটির দিনে সকালবেলায় রাজধানীর একটি বাসায় ভাড়াটিয়ার আত্মীয় সেজে বেড়াতে আসেন দুই ব্যক্তি। তারপর ওই বাসার মালপত্রের সঙ্গে আট মাস বয়সী শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার সকালে ঘটে এই ঘটনা। আর ডাকাতির ঘটনায় জড়িত ওই বাসায় সাবলেটে থাকা এক তরুণী।

 

ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আখতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত। ঘটনার পর পুলিশের একাধিক টিম শিশুকে উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।

সূত্র জানায়, ফারজানা ও তাঁর স্বামী ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মী আবু জাফরের লালবাগের ১২/আই নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তাঁদের একটি কক্ষ খালি পড়ে থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক তরুণীকে সাবলেট দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ওঠেন। 

গতকাল শুক্রবার সকালে ফারজানাকে সাবলেটে থাকা তরুণী জানান, তাঁর ভাই আসবেন। সকাল ৯টার দিকে দরজায় কড়া নাড়লে ফারজানাই দরজা খুলে দেন। আর ওই সুযোগে দুজন বাসায় ঢুকে যান।

এ সময় ফারজানার স্বামীও বাসায় ছিলেন। দুই আগন্তুক বাসায় ঢুকেই ফারজানাকে ধাক্কা দিয়ে তাঁর স্বামী যে কক্ষে রয়েছেন, সেটিতে ফেলে বাইরে থেকে দরজা আটকিয়ে দেন। তারপর ওই তরুণীসহ তাঁরা তিনজন বাসা তছনছ করে তিন-চার ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যান। সঙ্গে নিয়ে যান ফারজানা দম্পতির আট মাস বয়সী শিশু জাইফাকে। 

গতকাল দুপুরে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা ফারজানার বাসায় গিয়ে তাঁকে সান্ত্বনা জানান।

পুলিশও যায় ওই বাসায়।এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির পরিকল্পনার অংশ হিসেবেই ওই তরুণী বাসায় সাবলেটে ওঠেন। তিনি গৃহকর্ত্রীর কাছ থেকে কোথায় কী আছে তা কৌশলে জেনে নেন। কিন্তু শিশুকে কেন নিয়ে গেল সেই উত্তর পাওয়া যাচ্ছে না। ওই তরুণীকে খুব অল্প সময়ের মধ্যেই আটক করতে পারবে বলে পুলিশ আশাবাদী।

লালবাগ থানার ওসি কিয়াসলু মারমা গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা ডাকাতদের ধরতে ও শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখনো মামলা হয়নি। অভিযোগ দিতে গৃহকর্তা থানায় এসেছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ