1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শাকিবের প্রাণনাশের শঙ্কা, রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর বামরাইল ইউনিনের চেয়ারম্যান হিসাবে সৈয়দ সিরাজুল ইসলাম লিটনের বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরের গুঠিয়া সংসদ সদস্য সরফুদ্দিন সান্টুর প্রতিষ্ঠিত মাদ্রাসায় কুরানের পাখি শিক্ষার্থীদের পাগড়ি বিতরণ অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বরিশালে ২০০ মানতা পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ বরিশালে ব্যবসায়ী অপহরণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি তাপস রায় গ্রেপ্তারের দাবি উজিরপুরে সৌদি সরকারের দেয়া খেজুর ৮৪টি এতিমখানায় বিতরন করেন ইউএনও মোঃ আলী সুজা বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শাকিবের প্রাণনাশের শঙ্কা, রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২২৩৩ 0 বার সংবাদি দেখেছে

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাণনাশের শঙ্কা দেখছেন তার ভক্তরা। যে কারণে প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন করেছেন তারা।

শনিবার (২২ জুন) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাকিব ভক্তরা এ দাবি তোলেন। ‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে শাকিব ভক্তরা চান দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিারপত্তার আওতায় আনা হোক।

সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশিরভাগ শিল্পীই তার স্টারডমে জ্বলে। এ প্রতিহিংসার কারণে যেকোনো সময় শাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসা পরায়ণরা। যে বিষয়টি তুলে ধরেছেন শাকিব ভক্তরা।

এদিকে শাকিবের স্টারডমের হিংসায় অনেকেই সমালোচনা করেন নায়কের। তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন, শুরু থেকেই নায়কের অভিনয় দক্ষতা ছিল। শুধুমাত্র কিছু নিম্নস্তরের পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় শাকিব দেখাতে পারেননি।

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে শাকিবিয়ানরা বলেন, নায়কের ফলোয়ার নেটদুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রেটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধুমাত্র তার সিনেমাই হিট। এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয়।

হত্যা চেষ্টার প্রসঙ্গে এক শাকিবিয়ান বলেন, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহর মৃত্যু হয়। তাই শাকিবকেও যেকোনো সময় যেকেউ হিংসা থেকে মেরে ফেলতে পারেন। এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি কোনো খাবার খাওয়ার আগে তা চেক করে শাকিবের খাওয়া উচিত।

ভক্তরা প্রশ্ন তুলে বলেন, ক্যারিয়ারে শীর্ষ সময় পার করছেন শাকিব। তাই শাকিবের আরও বেছে বেছে কাজ করা উচিত। আড়াই কোটির প্রিয়তমা সিনেমা ৪২ কোটি আয় করেছে। রাজকুমার হিট, এবার তুফানও ব্লক বাস্টার হিট। এ ইন্ডাস্ট্রিতে শাকিব ছাড়া এমন কোনো নায়ক আছে যার সিনেমা এত হিট?

সবশেষে ভক্তরা বলেন, শাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। শাকিব ঢালিউডের রাষ্ট্রীয় সম্পদ। তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত শাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ