1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পারিবারিক গেট টুগেদারে মদ্যপানে গৃহবধূর মৃত্যু - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পারিবারিক গেট টুগেদারে মদ্যপানে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

পারিবারিক গেট-টুগেদার অনুষ্ঠানে মদ্য পান করে অসুস্থ হয়ে ঈশিতা রানী মন্ডল ঈশিতা মল্লিক (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই রোজিনা আক্তার। তিনি জানান, ঘটনাটি গাজীপুর নগরীর গাছা থানা এলাকার। তবে ওই থানার নারী পুলিশ কর্মকর্তা ছুটিতে থাকায় আমরা ডিসি স্যারের কথা মতে ওই থানা পুলিশের সহযোগিতায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ওই নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত করছে গাছা থানা পুলিশ।

গাছা থানার (তদন্ত ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত সোমবার (১৭ জুন) পারিবারিক গেট টুগেদার অনুষ্ঠানে মদ্য পান করে অসুস্থ হয়ে পড়েন ঈশিতা।

পরদিন মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তার স্বজনরা তাকে উত্তরার ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাত ৯টার দিকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

ঈশিতা গাজীপুর মহানগরীর গাছা জামর মল্লিক গ্রামের বিপ্লব মল্লিকের স্ত্রী। দুই মেয়ের জননী ছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ