1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে যখম - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে যখম

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতর পরিবার সুত্রে জানা যায়, ২০ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় ৪নং ওয়ার্ডের মৃত মেছের বেপারীর ছেলে মোঃ জামাল বেপারী (৫৮) কে ওই গ্রামের মোঃ স্বপন বেপারী (৪০), জোসনা বেগম (৩০),জেসমিন বেগম(৩২) মিলে বসতবাড়িতে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত বৃদ্ধ জামাল বেপারীকে তার পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্য জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২০ জুন জমিজমা ভাগভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধ জামাল বেপারীর উপর পরিকল্পিত হামলা চালায় প্রতিপক্ষরা। এ ব্যপারে আহত জামাল বেপারী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ