1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
রাসেলস ভাইপার মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

রাসেলস ভাইপার মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুরে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ তার বক্তব্যের একপর্যায়ে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিয়ে বলেন, ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটি রাসেল ভাইপার সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে। যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেক সাপপ্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করার কারণেই এ ঘোষণা দেওয়া হলো। সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ