1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৪১ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেল দেড় শতাধিক তরুণ-যুবক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৪১ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেল দেড় শতাধিক তরুণ-যুবক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর কাউখালীতে নামাজের উদ্বুদ্ধকরণের লক্ষে ইসলাম সেবক কেউন্দিয়া এর ব্যবস্থাপনায় ১০ থেকে ২০ বছর বয়সী তরুণদের নামাজের উদ্বুদ্ধ করন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলার কেউন্দিয়া গ্রামের ৮টি, সেওতা ১টি ও সাহাপুর গ্রামের একটি মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ১৫০জন তরুণ-যুবককে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় বিজয়ী দশজনকে বাইসাইকেল, দ্বিতীয় বিজয়ী ৫০ জনকে পবিত্র কুরআন ও ১টা করে টেবিল চার্জার ফ্যান, ৯০ জনকে চার্জার লাইট উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ জুন) কেউন্দিয়া হাই স্কুল মাঠে উপহারসামগ্রী তরুণ-যুবকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি মাওলানা মুঈনউদ্দিন বলেন, বর্তমানে কোমলমতি শিশু কিশোররা মোবাইলে আসক্ত। তাই শিশু কিশোরদের নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্বুদ্ধকরণ প্রতিযোগিতায় ১৫০জন তরুণ-যুবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বিভিন্নভাবে ভাগ করে বাইসাইকেলসহ নানা ধরনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য মোঃ সাঈদ, শাহ ইমরান ফারুক ডাকুয়া, মাহমুদ হাসান, সালাত উদ্বুদ্ধকরণ ইসলাম সেবক সংগঠনের আহ্বায়ক আব্দুল ওহাব তালুকদার, সদস্য সচিব তৌহিদ কমল, সাইদুল ইসলাম, উজ্জ্বল জোমাদ্দার, মুন্না তালুকদার, সাবু মাস্টার, প্রমুখ।
স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম তরুণদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। শিশু-কিশোররা নিয়মিত নামাজ পড়ছে।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর।
২০-০৬-২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ