1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্মার্ট উজিরপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সুখেন্দু'র - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্মার্ট উজিরপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সুখেন্দু’র

  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর  উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য রবিবার (২ ) জুন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাস দমন, মাদকমুক্ত আধুনিক স্মার্ট উজিরপুর গড়ার লক্ষ্যে আমি বিগত দিনে বিভিন্ন সময়ে উজিরপুর উপজেলাবাসীর সেবা করেছি, কারোর কোন ক্ষতি করিনি, পারলে উপকার করেছি সাধ্যমত উজিরপুর উপজেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছি। আসন্ন নির্বাচনে আপনারা আমার পাশে আছেন বলে আমার বিশ্বাস। আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে উজিরপুর হবে একটি স্মার্ট উপজেলা। আমার বিরোধী পক্ষরা নির্বাচনে আমাকে পরাজিত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনাদের সাথে নিয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ৫ তারিখ নির্বাচিত হবো।

তিনি আরো বলেন,  আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি আপনাদের সেবায় আমি সর্বদা পাশে থাকবো। আমি উজিরপুর উপজেলার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরো বলেন,আমি এবং আমার সাথে যারা নির্বাচনের জন্য কাজ করছেন তারা কোন হুমকি-দামকীতে ভয় পায় না।

উক্ত জনসভায় বামরাইল ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন

জনসভায় অন্যান্য বক্তারা বলেন, অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য গরিবের বন্ধু, শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাকে উজিরপুর বাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ