1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির

  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেছেন, আমি নিজে কখনো অন্যায় করিনা আর অন্যায়কে প্রশয়ও দেই না। আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো। কোন দূর্নীতিকে আমি প্রশ্রয় দেবো না।

রবিবার বিকেলে সদর উপজেলার রায়পাশা-কাড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন এসএম জাকির হোসেন।

এসএম জাকির বলেন, আমার কাছে সকলেই সমান, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। সকলের সমন্বয়ে বরিশাল সদর হবে আধুনিক উপজেলা।

তিনি বলেন, আমার কাছে সদর উপজেলার সকল মানুষ সমান। অনেকের অভিযোগ যে তারা আগের চেয়ারম্যানকে পাশে পায়নি কিন্তু আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি সবসময় নিয়মিত দশটি ইউনিয়নে ঘুরে ঘুরে সমস্যা বের করে তার সমাধারন করবো, এখন যেখাবে খোলা মাঠে-গাছ তলায় বসে সবার সাথে সাক্ষ্যাত করছি ঠিক তেমনিভাবে সকলের সাথে কথা বলবো।

রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিুর রহমান খোকনের সভাপতিত্বে এসময় সমাজসেবক ও ব্যবসায়ী ফজলে রাব্বি অনগ, ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, আবু নাঈম আকন, মিরন সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

সন্ধ্যায় চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাদ্রাসা মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

এছাড়া সদর উপজেলার চরকাউয়া সহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

অন্যদিকে বিকেলে চরকাউয়া ইউনিয়নের ২, ৫ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন এর সহধর্মিনী মিসেস ফাতিমা জাকিরসহ প্রার্থীর বোন ও পরিবারের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ