1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নগরীতে চলছে ফুটপাথ দখলে মহোৎসব - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নগরীতে চলছে ফুটপাথ দখলে মহোৎসব

  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

সৈয়দ বাবু।

# নজরদারী নেই সিটি কর্পোরেশনের
# ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থায়ী ব্যবসায়ীরা
# দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা

বরিশাল নগরীর ব্যাস্ততম সড়ক গুলোর ফুটপাথ দখলের মহোৎসব শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের উদাসীনতা ও দলীয় প্রভাবের কারনে লাগাম টানা যাচ্ছেনা অবৈধ ফুটপাথ দখলদারদের। যার ফলে চরম বিপাকে পরতে হচ্ছে স্থায়ী দোকানদারদের। বাড়ছে অসনীয় যানজট, ফুটপাথ দখল করে রাখায় পথচারীদের হাটতে হচ্ছে রাস্তা দিয়ে ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
বরিশাল নগরীর প্রতিটি ব্যস্ত সড়কের ফুটপাথ রয়েছে অবৈধ ভাবে ভাষমান ব্যবসায়ীদের দখলে। বিশেষ করে নগরীর গির্জা মহল্লা, সদর রোড, চক বাজার, কাটপট্রির অবস্থা ভয়াবহ। স্থায়ী ব্যবসায়ীরা তাদের মালামাল দিয়ে,ভাষমান ব্যবসায়ীরা ভ্যান বসিয়ে, ঘড়ির দোকান বসিয়ে নানান ভাবে দখল করে রেখেছে ফুটপাথ। নগরীর অন্যতম ব্যাস্ত সড়ক বিবির পুকুরের পাড় সংলগ্ন টপটেন শোরুম থেকে শুরু করে ফটপট্রির মুখ পর্যন্ত পুরো ফুটপাথই ভাষমান ব্যবসায়ীদের দখলে। এমনকি টপটেনের সামনে ফুটপাথেরে উপরে স্থায়ী ঘড়ি মেরামতের দোকান বসিয়েছে এক ব্যবসায়ী। তার কাছে জানতে চাইলে ওই দোকানী বলেন, ফুটপাথ সরকারের কার কাছ থেকে আবার অনুমতি নেব। পথচারীদের হাটতে সমস্যা হলে আমি কি করবো। অরো অনেকেই আমার মতো ফুটপাথ দখল করে আছে। গির্জামহল্লার ফুটপাথ দখল করা আরেক ব্যবসায়ী জানান, যানজট বাদলে একটু পরে আবার ছেড়ে যায়। আমাদের প্রতিদিন একশত টাকা করে ভাড়া দিতে হয়। তাই আমরা এখনে ব্যবসা করি। এসকল ফুটপাথ দখলকরীদের জন্য চরম ভোগান্তিতে পরতে হচ্ছে স্থায়ী ব্যবসায়ীদের। মোবাইল ফোন ব্যবসায়ী আব্দুল হাকিম বরেন, দোকানের সামনের ফুটপাথ দখল করে ফল ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসে। যার ফলে কাস্টোমারা অন্যদিকে চলে যায়। এদের বসতে বাধা দিলে বিভিন্ন প্রকার হুমকি দেয়। আরেক মোবাইল ফোন ব্যবসায়ী সাখাওয়াত টেলিকমের মালিক সাখাওয়াত বলেন, আমরা কয়েক লক্ষটাকা অগ্রিম দিয়ে প্রতি মাসে ১৫ থেকে ২০হাজার টাকা দোকান ভাড়া দেই। কিন্তু ফুটপাথ দখলকরা ভাষমান ব্যবসায়ীদের কারনে মার্কেটে কাস্টমার আসে না। এসকল অবৈধ ফুটপাথ ব্যবসায়ীদের কারনে পথচারীদের হাটতে হচ্ছে রাস্তা দিয়ে। ছোট ছোট কোমলমতি স্কুলগামী শিশুদের নিয়ে জীবনের ঝুকি নিয়ে ফুটপাথ থাকতেও রাস্তা দিয়ে হাটতে হচ্ছে তাদের। একাধিক পথচারী জানান, ফুটপাথ দখলকারীদের কাছে আমরা জিম্মি। তাদের কারনে আমদের বা”্চা মালামাল নিয়ে ঝুকিপূর্ন ভাবে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। তারা অনেকটা অভিযোগের সুরেই বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের কি চোখে পরে না এসব। নাকি তারা ফুটপাথও বাজারের মতো ইজারা দিয়েছে। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বহী কর্মকর্তা মোঃ ইসরাফিল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। নগরীর প্রায় সবগুলো রাস্তার ফুটপাথই অবৈধ দখলদারদের দখলে। শিগ্রই বিসিরি পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ