1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কারো ভয়বীতি বা প্রলোভনে না পরে যোগ্য প্রার্থীকে ভোট দিন : এসএম জাকির  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের কচুয়া গ্রামে নবিন ও প্রবীণদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচী পালন বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন উজিরপুরে সাফল্যের ধারায় ৮ মাসে ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ রকিবুল ইসলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ববি উপাচার্যের অভিনন্দন সৌদি গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে রক্তের জন্য বেঁচে থাকা রমজান আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কারো ভয়বীতি বা প্রলোভনে না পরে যোগ্য প্রার্থীকে ভোট দিন : এসএম জাকির 

  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে গনসংযোগ অব্যহত রেখেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও‌ বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তিনি চরকাউয়া ইউনিয়নের চরকরমজি স্কুলে কর্মী সভায় অংশ নেয়। কর্মী সভা শেষে তিনি সাইক্লোন শেল্টার, কাদের খাঁ স্কুল এলাকা, গুচ্ছগ্রাম এলাকায় গনসংযোগ করেন।

কর্মী সভা ও গনসংযোগকালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এসএম জাকির হোসেন বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বসী, আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। আপনারা কারোর কথায় বা প্রলোভনে পড়বেন না। আপনারা নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিবেন। বিগত দিনের ভোট এবং এবারের ভোট পুরোটাই ভীন্ন। এবারের নির্বাচনে কোনো প্রার্থী পেশী শক্তি প্রয়োগ করতে পারবেনা।

এস এম জাকির বলেন, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকেও ব্যাপক জোরালো ভূমিকা রয়েছে। আগামী ৮ মে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ (০৫) বছরের জন্য আপনাদের ভাগ্য নির্ধারণ করবেন বলে আমি আশা করি।

এসময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নান্টু, ৬নং ওয়ার্ডের সাইদুল আলম লিটন, ৭নং ওয়ার্ডের বিপ্লব হোসেন ও ৯নং ওয়ার্ডের মজিবর রহমান জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাতে এসএম জাকির হোসেন চাদপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কর্মীসভা ও গনসংযোগ করেন। এসময় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হোসেন, আওয়ামী লীগ নেতা আনিস হাওলাদার, যুবলীগ নেতা আবির হাসান সোহাগ, জাহিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার বিকেলে বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় তারা আগামী ৮মে ভয়ভীতির উর্দ্ধে থেকে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ