1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জে ছাত্রদলের হামলার শিকার এলাকার সাধারণ যুবক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জে ছাত্রদলের হামলার শিকার এলাকার সাধারণ যুবক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জের দতরা বাদ এলাকার ইউনুস আলী হাওলাদার এর পুত্র মুরাদ হোসেন রনি নামের এক যুবকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বাকেরগঞ্জ দুধল ইউনিয়নের ছাত্রদলের সদস্যরা। এই বিষয়ে বাকেরগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় বাকেরগঞ্জের দতরা বাদ গ্রামের , ফকির বাড়ি দরজার,মুড়ির মিলের সামনে নেয়াম ফকিরের দোকানে হঠাৎ করে উপস্থিত হয় ছাত্রদলের কিছু কর্মীবৃন্দ।তারা সেই দোকানে উপস্থিত হয়ে বেনসন সিগারেটের পুরো একটি আস্ত কার্টোন চায়।সেই সময় দোকানে উপস্থিত ছিলেন দোকান মালিক নেয়াম ফকিরের পুত্র নাঈম ফকির।। নাঈম ফকির তাদের কাছে সিগারেটের মূল্য চাইলে তারা দিতে অস্বীকার করেন। এবং নাঈম ফকির জানান আমার বাবা দোকানে উপস্থিত নেই আমি বিনা টাকয় দিতে পারবো না। এই কথা শুনে ছাত্রদলের সেই সকল সদস্যরা চরাও হয় এবং ১৩ বছরের শিশু নাঈম ফকিরকে মারধর করে।শিশুটিকে মারধর করতে দেখে ঘটনাস্থলে উপস্থিত মুরাদ হোসেন রনি তাদেরকে বাধা প্রদান করে এবং শিশুটিকে তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। শিশু নাঈম ফকিরকে বাঁচাতে চাওয়ার কারণে মুরাদ হোসেন রনির উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ৪ নং দুধল ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাতুল শিকদার (৩০),(পিতা) সালাম শিকদার (৫৫), ইমরান হাওলাদার সাধারণ সম্পাদক ৪নং দুধাল ইউনিয়ন (২৯)

,(পিতা) বাবুল হাওলাদার (৫৫),সালাম শিকদার (৫৫)(পিতা) বারেক সিকদার (মৃত), খাইরুল হাওলাদার (২৮),(পিতা) খলিল হাওলাদার (৫০) এছাড়াও অজ্ঞাত ছয় সাত জন। মুরাদ হোসেন রনির বর্তমান অবস্থাতে বরিশাল সেবাচিমে চিকিৎসা রতো রয়েছেন।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি তদন্ত এবং মামলা প্রকিয়া চলমান।তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ