1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪: চালক-হেলপার আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উজিরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যপক ক্ষতি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪: চালক-হেলপার আটক

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির গাবখান টোল প্লাজায় ট্রাকচাপায় ১৪ জনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকটির চালক ও হেলপারকে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান ব্রিজ টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশাসহ পাঁচটি গাড়িকে চাপা দেয়। এতে ট্রাকসহ তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় টোল প্লাজায় দায়িত্বরত কর্মী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ