1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এলাকাবাসীর - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এলাকাবাসীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৬৪ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী । ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতলা একতা বাজার নামক স্থানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হাওলাদারের বিরুদ্ধে কতিপয় অসাধু ও ভূমিদস্যুরা অপপ্রচার চালায় এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের শত শত নারী-পুরুষ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য টিটুল বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, স্থানীয় মশিউর রহমান ও সরোয়ার মিয়া।এসময় বক্তারা বলেন, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার জনদরদী চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের ব্যপক উন্নয়ন মূলক কাজ করেছেন। এছাড়া ইউপি চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছেন তিনি। গরীব দুঃখী, মেহনতি মানুষ,খুজে পেয়েছেন শেষ আশ্রয়স্থল। সরকারি সকল ধরনের সহায়তা সুষম বণ্টন করে ইতিমধ্যে তিনি সুনাম কুড়িয়ে নিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। তাই বিএনপি-জামাত সমর্থিত কতিপয় ভূমিদস্যু ঈর্ষান্বিত হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে শাহিন হাওলাদারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াসহ সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে স্থানীয়রা। তাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরেজমিনে তদন্ত করলে তাদের অভিযোগের কোন সত্যতা পাওয়া যাবে না। আমরা প্রচারিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এছাড়া সঠিক তদন্ত পূর্বক মুখোশধারীদের আসল পরিচয় উম্মোচন করে সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। উল্লেখ্যে ১৬ মার্চ পশ্চিম সাতলা গ্রামের মোঃ রুবেল বালী ও ইদ্রিস হাওলাদারের মাছের ঘেরে গভীর রাতে অজ্ঞাত কে বা কাহারা হামলা চালায়। সে ঘটনাকে পুঁজি করে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য মিথ্যা মামলা দায়ের করে। এদিকে বিক্ষুব্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এবং তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,মামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ