1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ব্যাপক আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন। বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল নতুন দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ব্যাপক আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ব্যাপক আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ উজিরপুর উপজেলা শাখার আয়োজনে র‍্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উজিরপুর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: বিউটি খানম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রওশন আরা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত,দপ্তর সম্পাদক মোঃ আজিজুল হক সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা পারভীন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ,উপজেলা মহিলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় উপস্থিত অতিথি বৃন্দ মহিলা আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ