1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের রূপাতলীতে বুফে রেস্তোরাঁয় আগুন, আহত ১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের রূপাতলীতে বুফে রেস্তোরাঁয় আগুন, আহত ১

  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ  বরিশাল নগরের রূপাতলী এলাকায় আগুনে পুড়ে গেছে সুগারি পেস্ট্রি অ্যন্ড ডাইন বিস্ট্রো নামের একটি বুফে রেস্তোরাঁ। এ ঘটনায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রী আহত হয়েছেন।

শনিবার ২৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতের ছাত্রীর সুমাইয়া আক্তার আইরিন। তিনি বিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রেস্তোরাঁর কর্মী মো. সোহেল জানান, প্রতি শনিবার (২৪শে ফেব্রুয়ারি) আমাদের রেস্টুরেন্টে বুফে খাবারের আয়োজন করা হয়। আজও যে আয়োজন করা হয়েছিল। খাবার গরম রাখার জন্য পাত্রের নিচে আগুন দিয়ে রাখতে হয়। সে কাজ চলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

এ সময় জোরে শব্দ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেস্তোরাঁয় থাকা সবাই এ সময় বেরিয়ে যান।

তিনি বলেন, খাবারের পাত্রে আগুন দেওয়ার কাজ করছিলেন আইরিন। তার হাত পুড়ে গেছে। রেস্টুরেন্টের সব মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি জানার চেষ্টা চলছে।

পেস্ট্রি অ্যন্ড ডাইন বিস্ট্রোর সহকারী পরিচালক জানান, আগুন জ্বালাতে স্পিরিট ব্যবহার করা হচ্ছিল। অসাবধানতাবসত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্তের পরে বলা যাবে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেল্লালউদ্দিন আগুনের তথ্য নিশ্চিত করে বলেন, রূপাতলী হাউজিং লেন এলাকার নির্মাণাধীন একটি দশতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। বাকি তথ্য পরে বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ