1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয় - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্যসহ ১১টি পদের ১০টিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাহী সদস্য পদে মাত্র একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রয়ারি) সকালে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক এবং সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফলে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছে ৩৩৮ ভোট।

সহ-সভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাদের নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী অসিম কুমার বাড়ৈ ৩৪৬ ও তরিকুল ইসলাম ২৫১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সম্পাদক পদে খান মো. মোর্শেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফোরামের মির্জা মো. রিয়াজ হোসেন ৩৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন ২৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম সম্পাদকের দুটি পদে ইমতিয়াজ আহমেদ পেয়েছে ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন ২৮১ ভোট ও রাকিব হাসান ২৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নির্বাহী সদস্যের ৪টি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও একটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিলন ভূইয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৮ ভোট পেয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মাইনুল ইসলাম সজল ৪৩৮ বিজয়ী হয়েছেন। এছাড়া একই পদে সোহেল রানা শান্ত ৪৩৩ ভোট ও নুপুর রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ পদে পরাজিত প্রার্থী সজল মাহমুদ ৩৬৬ ভোট, আবুল খায়ের রতন ৩৩৩ ভোট, ফাহাদ বিন আহসান ৩৩২ ভোট ও রিয়াজুল হক ২৫৫ ভোট পেয়েছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ