1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহনে ৬১ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহনে ৬১ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ করা হয়েছে। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৬টি অবৈধ বেহুন্দি জাল, দুই লাখ মিটার কারেন্ট জাল ও দুই হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য অন্তত ৬১ লাখ টাকা।

জব্দ করা জালগুলো সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীর চরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও অভিযানে বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়। এসব মাছ অসহায় মানুষ, আবাসনের বাসিন্দা এবং এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ করা হয় তিনটি মাছ ধরা নৌকাও। যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কোস্টগার্ডের পেটি কর্মকর্তা এম. মুজতবাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ