1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ডিম-দুধ-রুটি পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ডিম-দুধ-রুটি পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

দেশের ১৫০টি উপজেলার ১৮ থেকে ১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারি স্কুল ফিডিং কর্মসূচি (ফেইজ-১) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের দুধ, ডিম, মৌসুমি ফল, কলা, ফর্টিফাইড বিস্কুট, কেক ও পাউরুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এ প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে এসব খাবার বিতরণ করা হবে।

জানা গেছে, তিন বছরের জন্য প্রকল্পটির প্রাথমিক ব্যয় ৪ হাজার ৭৫৯ কোটি ৩৫ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৫৯ কোটি টাকা অর্থায়ন করবে সরকার এবং বাকি ৬৪ কোটি টাকা বৈদেশিক অনুদান হিসেবে আসবে। প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচদিন এসব খাবার বিতরণের জন্য তিনিটি ধাপে কর্মসূচির রোডম্যাপ করা হয়েছে। যেদিন দুধ দেওয়া হবে, সঙ্গে পাউরুটি দেওয়া হবে। যেদিন ডিম দেওয়া হবে, সঙ্গে কলা ও ফর্টিফাইড বিস্কুট দেওয়া হবে। আর যেদিন ফল দেওয়া হবে, সঙ্গে অন্য খাবার দেওয়া হবে।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, ইতোমধ্যে প্রস্তাবিত খিচুড়ি রান্নার ফরমেট প্রকল্প এবং ১৭ হাজার ২৯০ কোটি টাকা ব্যয়ে ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্প একনেক সভা থেকে বাতিল হয়েছে। এখন সরকারি স্কুল ফিডিং কর্মসূচি (ফেইজ-১) প্রকল্পের ভবিষ্যৎ একনেক কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে প্রস্তাবিত প্রকল্পের আওতায় আমরা ৩৫ লাখ শিক্ষার্থীকে টিফিনে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ