1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভোটে কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ : বরিশালে সিইসি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভোটে কারচুপির চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ : বরিশালে সিইসি

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয় তা হলে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

শনিবার সকালে বরিশালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলনকক্ষে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার ৬ নির্বাচনি এলাকার অধিকাংশ প্রার্থী এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ভোটের মাঠে অনিয়ম করতেই হবে; এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই এখন চাইছে— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল তাও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।

মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ