1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে -কমরেড রাশেদ খান মেনন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে -কমরেড রাশেদ খান মেনন

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল ): বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন উপজেলার সাতলা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে উঠান বৈঠকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীকে৷ বিজয়ী করতে হবে। বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলছে। এদেশের মানুষ কোনো নিষেধাজ্ঞা কে ভয় পায় না, দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে।

সাতলা ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিচুর রহমান,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের সঞ্চালনা আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুখেন্দু শেখর বৈদ্য, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, সহ সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাত,ইদ্রিস সরদার,সদস্য মশিউর রহমান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সবুজ বালী,সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন বালী,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী সহ আরো অনেকে।
উঠান বৈঠক এক পর্যাপ্ত জনসমুদ্রে রুপনেয়। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ