1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এক জালে ১৫৯টি কালো পোয়া, দাম চাচ্ছেন দুই কোটি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এক জালে ১৫৯টি কালো পোয়া, দাম চাচ্ছেন দুই কোটি

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক । কক্সবাজারের সাগর দ্বীপ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের জেলের জালে এক টানে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া মাছ। মোজাম্মেল বহদ্দার নামের ওই জেলে পোয়া মাছগুলোর দাম হাঁকছেন দুই কোটি টাকা। তাঁর জালে ধরা পড়া মাছগুলো প্রতিটি আট থেকে ১০ কেজি ওজনের।

গতকাল শুক্রবার সকালে বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে ধরা পড়া মাছগুলো নিয়ে তিনি ধলঘাটা ইউনিয়নের তীরে আসেন।

 

ধলঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান কালের কণ্ঠকে জানান, মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া মাছগুলো দেড় কোটি টাকা পর্যন্ত দাম দিয়ে কিনতে সম্মতি জানান স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। কিন্তু ওই জেলে দেড় কোটি টাকায়ও মাছগুলো দেননি।

সাবেক চেয়ারম্যান কামরুল আরো জানান, জেলে মোজাম্মেল ধলঘাটা ইউনিয়নের সরইতলি গ্রামের বাসিন্দা। দুই বছর আগেও তাঁর জালে এক টানে ২০ লাখ টাকা মূল্যের কালো পোয়া মাছ ধরা পড়েছিল।

তিনি দেড় কোটি টাকায় ১৫৯টি মাছ বিক্রি না করে চট্টগ্রামে নিয়ে গেছেন।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান এবং সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, মাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে মিকটেরোপারকা বোনাসি  (Mycteroperca bonaci)। মাছটির বায়ুথলি দিয়ে মূল্যবান সার্জিক্যাল সুতা তৈরি হয়। এই মাছের চামড়া দিয়ে জেলোটিন তৈরি হয়।

 

সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে এটি। এই মাছ সর্বোচ্চ ১.৫ মিটার পর্যন্ত লম্বা এবং ওজনে ৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।

তিনি আরো বলেন, ‘শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে দুই কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ, হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।’

গত রাত ১০টায় এই প্রতিবেদন তৈরির সময় খোঁজ নিয়ে জানা গেছে, মহেশখালীর ধলঘাটা থেকে জেলে মোজাম্মেল বহদ্দার মাছ নিয়ে চট্টগ্রামের সদরঘাটে পৌঁছলেও তখন পর্যন্ত বিক্রি করতে পারেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ