1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের কর্নাটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উজিরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যপক ক্ষতি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের কর্নাটক

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক = হিজাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটক। শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়াহ এই ঘোষণা দেন।

এর আগে বিজেপি সরকারের আমলে কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

শুক্রবার রাজ্যের মাইসোর শহরে এক জনসভায় কংগ্রেস কর্ণাটক রাজ্য শাখার শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ বলেন, “হিজাবের ওপর নিষেধাজ্ঞা আর নেই। নারীরা তাদের ইচ্ছামতো যেকোনো পোশাক পরতে পারবে।”

প্রসঙ্গত, ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোতে মাছ-মাংস ব্যবসায়ী এবং যেসব হোটেল আমিষ খাবার প্রস্তুত করে— তাদের নানাভাবে হয়রানি করা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব নির্বাচিত হওয়ার পরদিনই রাজ্যে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

নিজ বক্তব্যে সেদিকে ইঙ্গিত করে সিদ্দারমাইয়াহ বলেন, “আপনাদের যা পরতে ইচ্ছে করে, পরবেন; যা খেতে ইচ্ছে করে— খাবেন। আমি যেমন আমার যা ইচ্ছে খাই, আপনারাও তা ই করবেন। আমি ধুতি পরি, অন্যকেউ প্যান্টশার্ট পরে— এখানে সমস্যা কোথায়?”

২০২২ সালে বিজেপির কর্নাটক রাজ্য শাখার শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রদান করে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল রাজ্যে এবং বহু মুসলিম অভিভাবক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে পিটিশন জমা দিয়েছিলেন; কিন্তু উচ্চ আদালত রাজ্য সরকারের রায় বহাল রাখেন।

পরে অভিভাবকরা সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু শীর্ষ আদালতও এ ইস্যুতে বিভক্ত রায় প্রদান করেন।

গত জুনে কর্নাটকের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে কংগ্রেস। নির্বাচনে জয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নাটকের বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেছিলেন, গত বিজেপি সরকারের আমলে রাজ্যে যত নিপীড়নমূলক আইন প্রণয়ন করা হয়েছিল, সব একে একে বাতিল করা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ