1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের ঢল - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের ঢল

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ 0 বার সংবাদি দেখেছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‍্যালীতে নেতাকর্মীদের ঢল। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালীতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। ১৯ ডিসেম্বর বিকেল ৪ টায় উজিরপুর আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীরা বিজয় র‍্যালী নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ আসন(উজিরপুর-বানারীপাড়া) আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম,পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার, মোঃ শাহীন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীনসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ