1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রার্থীতা ফিরে পেল সাদিক আবদুল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রার্থীতা ফিরে পেল সাদিক আবদুল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৭ 0 বার সংবাদি দেখেছে

এম.আর.মন্টুঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির (নির্বাচন কমিশন) আদেশ চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।গত শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের আদালত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছিলেন।এরআগে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সাদিক আবদুল্লাহ আমেরিকার নাগরিক, এই অভিযোগ এনেছিলেন প্রতিমন্ত্রী।গত জুনে বরিশাল সিটি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে যে বিভাজন দেখা দিয়েছিল, সংসদ নির্বাচনে তা চূড়ান্ত রূপ নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক। এ অবস্থায় সাদিক আবদুল্লাহকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা বাতিল হওয়ার পর উচ্চ আদালতে করা আপিল থেকে প্রার্থিতা ফিরে পেলেন বরিশালের সাবেক এই মেয়র।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ