1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নদী থেকে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরে সাফল্যের ধারায় শ্রেষ্ঠ সার্কেল. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ২ জন এস আই, ও শ্রেষ্ঠ ৩ জন এ এস আই সম্মাননা অর্জন বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নদী থেকে যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ  ডেক্স :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল।

আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী যুবকের পরনে শুধু মাত্র একটি কালো রঙের হুডি ছিল বলে জানিয়েছেন সুরতহাল প্রতিবেদন তৈরি করা নৌ-পুলিশের এসআই ওমর ফারুক।

তিনি বলেন, শুক্রবার বিকালে মাসকাটা নদীর আলিমাবাদ লঞ্চঘাট সংলগ্ন চর মহিষা এলাকায় একটি লাশ ভেসে রয়েছে বলে খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফারুক বলেন, ধারনা করা হচ্ছে ৫ থেকে ৬ দিন পূর্বে যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি গলে যাওয়ায় শরীরে আঘাত বা ক্ষত চিহ্নিত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষাও করা হবে।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল বলেন, এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয় এলে হত্যা মামলা করা হবে।

নিহতের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ