1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি ॥ দাখিলের শেষ দিন কয়েক হাজার জনগন সাথে নিয়ে বরিশাল-৬ সংসদীয় আসনে বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু উপজেলা রির্টানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল এর কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম হাওলাদার, ১ নং চরামদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন খোকন, ২ নং চরাদি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, ৪ নং দুধল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জল , ৫ নং দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. কাদের হাওলাদার ও সাবেক জেলা পরিষদ সদস্য নেয়ামত আব্দুল্লাহ পলাশ প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনে প্রার্থী হবার পূর্বে তিনি বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ও টানা তৃতীয় বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এবং ২০২২ সালে বরিশাল বিভাগের উপজেলা পর্যায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি এমপি প্রার্থী হওয়ায় ওই চেয়ারম্যান পদের পদত্যাগ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর আবেদন জমা দেন। মঙ্গলবার তা গৃহীত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ