1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
র‍্যাব'র অভিযানে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জুয়া খেলায় বাধা দেওয়ায় কৃষক শুক্কুর আলী হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

র‍্যাব’র অভিযানে বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ 0 বার সংবাদি দেখেছে

 

বরিশাল প্রতিনিধি ॥ র‌্যাব-৮ এর অভিযানে বরিশাল বাকেরগঞ্জ থানার বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর বিশ্বাস (৫০) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বাকেরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বিশ্বাস বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি। এবং উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত এসকেন্দার বিশ্বাসের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্য ৯০/৯৫জন আসামীরা ‘বিএনপি’ এর ডাকা অবরোধের সমর্থনে গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টায় বাকেরগঞ্জের ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজের দক্ষিণ পাশে গরুর হাট সংলগ্ন মহসড়কের উপর লাঠিসোঠা নিয়ে রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে অগ্নি সংযোগ করে সহাসড়কের যান চলাচল বিঘ্ন করে এবং বেআইনী জনতাবদ্ধে ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মহাসড়কে নাশকতা সৃষ্টিসহ গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া জাহাঙ্গীর বিশ্বাস এর নেতৃত্বে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানান র‌্যাব। গত ৬ নভেম্বর তার বিরুদ্ধে মামলা (নং-৭) দায়ের হয়অ যার জিআর নং-৩২৬/২৩।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ