1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬৮ 0 বার সংবাদি দেখেছে

 

বরিশাল প্রতিনিধি ॥ আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক বরিশাল চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। চলমান মাসের গত ২২ নভেম্বর’২৩ বুধবার বাদ জোহর শুরু হয়ে আজ শনিবার ২৫ নভেম্বর’২৩ শনিবার সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হল লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি। আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

উল্লেখ্য, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ওয়ারী থানা নিবাসী মোঃ এনামুল (২১) গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এবং ফতুল্লা-নারায়ণগঞ্জ নিবাসী মোঃ কারামত আলী (৭৫) পিতা- মৃত মারফত আলী গতকাল ২২ নভেম্বর ৭.৪৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তাদের মরদেহ জানাজা শেষে মরহুমের ঠিকানায় প্রেরণ করা হয়। চরমেনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দেড় সহস্রাধিক মুসল্লীর চিকিৎসা সেবা নিয়েছেন। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটি সদস্য কে এম শরীয়াতুল্লাহ এক বার্তায় উপরোক্ত তথ্য জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ