1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে

 

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন , আলোচনা সভা , রেলী , মটর সাইকেল শোভাযাত্রা এবং কেক কেটে দিবসটি পালন করা হয় । ১১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় ইচলাদী বাস স্ট্যান্ডে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে এবং অনুস্ঠানের প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোঃ আনিসুর রহমান, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার রন্টু বাইন,আওয়ামী লীগের অন্যতম সদস্য এডভোকেট সালাউদ্দিন আহমেদ শিপু , মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম , আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাকিম সেনিয়রাবাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় , যুবলীগ নেতা এনামুল হক শাহিন , শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা , উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন,শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম মাস্টার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন , সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা ব্যাপক শোডাউন নিয়ে অনুস্ঠানে যোগদান করেন। আলোচনা সভার পূর্বে ৫ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ইচলাদী থেকে বামরাইল পর্যন্ত প্রদক্ষিন করেন। আলোচনা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ