1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ব্যবসায়ীকে প্রতারণা করে ৮ হাজার টাকা নিয়ে গেলেন এক প্রতারক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উজিরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যপক ক্ষতি খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ব্যবসায়ীকে প্রতারণা করে ৮ হাজার টাকা নিয়ে গেলেন এক প্রতারক

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪৩৫ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর বাজারে এক ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে ৮ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক । ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় প্রতারণার ঘটনা ঘটে । উজিরপুর বাজারের মুদি ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সততা এন্টারপ্রাইজের মালিক মোঃ হানিফ হাওলাদার বলেন সকালে দোকান খোলার পর এক ভদ্রলোক এসে বলেন আমি এতিমখানায় দোয়া পড়াবো । ১০-১৫ হাজার টাকার একটি তালিকার লিস্ট দিয়ে বলে লিস্ট অনুযায়ী আমাকে সবকিছু মেপে দেন। তালিকায় গুড়া দুধের নামও রয়েছে। আমাকে বলে গুড়া দুধ আছে, আমি বলি নাই, তাই বলেন আমার লোক আসিতেছে টাকা নিয়ে।শিকারপুর গেছে ৩০ কেজি গরুর গোস্তের অর্ডার দিতে । আপনি আমাকে ৮ হাজার টাকা দিন আমি অন্য দোকান থেকে দুধ কিনে নিয়ে আসি। এই বলে তার সাথে থাকা ১২ বছরের একটি মাদ্রাসার ছাত্রকে রেখে ৮ হাজার টাকা নিয়ে অন্য দোকানে গুড়া দুধ কিনতে যায়। এর পর আর ফেরেনি । দোকানে রেখে যাওয়া শিশুটিকে ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলে শিশুটি বলেন আমি শিকারপুর মাদ্রাসায় পড়াশুনা করি। শিকারপুর মাদ্রাসার হুজুর কে বলেন দুই বেলা মাদ্রাসায় খাবার দিব। বাজারের কথা বলে হুজুরের কাছ থেকে শিশুটিক নিয়ে আসে। শিশুটির মাদ্রাসায় ফোন করলে এক হুজুর এসে শিশুটিকে নিয়ে যায়। হুজুর ওই প্রতারককে চিনেনা বলে জানান। ওই বাজারের মিষ্টি ব্যবসায়ী চান মিয়া জানান তার দোকানে ৩৫ কেজি মিষ্টির অর্ডার দেয়। অর্ডার দিয়ে কিছুক্ষণ পর ১ হাজার টাকা চায়। আমি ১ হাজার টাকা দেয়নি এবং আর মিষ্টি নিতেও আসেনি। শিকারপুর বাজারের গোস্ত ব্যবসায়ী আনোয়ারের সাথে জানতে চাইলে তিনি বলেন সকাল ৬ টার সময় আমার কাছে এক ভ্যান চালক, মাদ্রাসার হুজুর মাও: ওমর ফারুক সহ মাদ্রাসার এক ছাত্রকে নিয়ে এসে ৩০ কেজি গোস্তের অর্ডার দেয়। এরপর আমাকে বলেন আমার লোক টাকা নিয়ে আস্তে দেরি হচ্ছে আমাকে ১০ হাজার টাকা দিন আমি মাছ কিনে নিয়ে আসি। আমি টাকা দেইনি। পরে মাদ্রাসার ছাত্রকে নিয়ে আমার সামনে থেকে চলে যায়। কিন্তু আর গোস্ত নিতে আসেনি । মাদ্রাসার হুজুর মাও: ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মাদ্রাসায় এতিমদের দুই বেলা খাওয়াবে বলে আমাকে ও ছাত্রকে নিয়ে বাজারে যায় বাজার করার জন্য আমি ওই লোককে চিনি না। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ