1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সাবেক চেয়ারম্যানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে- এসিল্যান্ড কে.এম ইশমাম - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ উজিরপুরের সাতলায় যুবদল নেতা কাওসার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক মৃধার মৃত্যুতে শিক্ষক ও বিএনপি নেতাসহ, এমপি সান্টুর শোক উজিরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার – ৯ বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা উজিরপুরে দুর্গাপূজার উৎসবে ভিবিন্ন মন্ডপ পরিদর্শন করেন এমপি – সান্টু, বরিশালে যানজট নিরসনে টানা ২য় দিনেও কাজ করছে নিসচা উজিরপুরের হারতায় পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সাবেক চেয়ারম্যানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে- এসিল্যান্ড কে.এম ইশমাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৩৭ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বন্দরে সরকারি জমি দখল করে ভূমিদস্যুদের নির্মাণাধীন পাকা ভবন ভেঙে ফেলেছে এসিল্যান্ড কে.এম ইশমাম। সরকারের নির্দেশ ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল,নদী ও জমি দখল মুক্ত রাখা তা বাস্তবায়নের লক্ষ্যে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে. এম ইশমাম একের পর এক অবৈধ দখলদারদের ভবন গুড়িয়ে দিয়ে ও অগ্রনী ভূমিকা পালন করে ইতিমধ্যে ব্যপক সাড়া পেয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর বৃহস্পতিবার হারতা বন্দরে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মান্নান মৃধার অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম, উজিরপুর মডেল থানার এস,আই তরুণ কুমারসহ পুলিশের টিম। এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম জানান, হারতা মৌজায় মৌজায় সরকারি ডাকবাংলো এর পাশে ১১৩২ নং দাগে ০.০৫ একর নদী শ্রেণীর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। একটি সুনির্মিত ভবন সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়। উচ্ছেদ কার্যক্রমে উজিরপুর থানা পুলিশ সহায়তা প্রদান করেন। অতি শীঘ্রই উচ্ছেদের প্রতিবেদন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল বরাবর প্রেরণ করা হবে। এদিকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ায় এসিল্যান্ডকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ