1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মার্কিন ভিসা নিষেধাজ্ঞা রপ্তানিতে প্রভাব ফেলবে না : বিজিএমইএ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা রপ্তানিতে প্রভাব ফেলবে না : বিজিএমইএ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্কঃ মার্কিন ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ এই মুহূর্তে রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে মনে করেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি আশা প্রকাশ করেন, ভিসানীতিতে এমন কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না, যাতে যেসব শ্রমিক পোশাক তৈরি করেন সেসব শ্রমিক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক দুই সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন ও আব্দুস সালাম মুর্শেদী বক্তব্য দেন।

সহসভাপতি শহিদ উল্লাহ আজিমসহ বর্তমান কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 

রপ্তানি বাণিজ্যে এ মুহূর্তে মার্কিন ভিসানীতির প্রভাব না পড়ার কারণ ব্যাখ্যায় বিজিএমইএ সভাপতি বলেন, ভিসা নিষেধাজ্ঞা ব্যক্তির ওপর দেওয়া হয়েছে, দেশের ওপর দেওয়া হয়নি। কোনো ব্যবসায়ীর ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলেও ব্যবসা-বাণিজ্যে কোনো সমস্যা হবে না। কারণ করোনার অভিজ্ঞতা বলছে রপ্তানি বাজারে সশরীরে না গিয়েও ব্যবসা করা সম্ভব।

 

ফারুক হাসান বলেন, ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসাসংক্রান্ত কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করা। সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআরের কর্মকর্তারা বিমানবন্দর থেকে সরাসরি বিজিএমইএ অফিসে এসেছেন। সেখানে তারা নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়েছেন। বিজিএমইএ এ বিষয়গুলো নিয়ে কাজ করছে।

 

সম্প্রতি পোশাক রপ্তানির আড়ালে ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিন কোটি ৫৩ লাখ ৬৬ হাজার ৯১৮ মার্কিন ডলার পাচার সংক্রান্ত সংবাদ প্রসঙ্গে ফারুক হাসান বলেন, পাচারের অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ করার মাধ্যমে দেশের ইমেজ ক্ষুণ্ণ করা হয়েছে, ক্রেতাদের কাছে উদ্যোক্তাদের ছোট করা হয়েছে। এর পেছনে একটি চক্র কাজ করছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা, যা এখনো তদন্তই হয়নি, সেগুলো নিয়ে সমগ্র শিল্প খাতকে ঘিরে ঢালাও মন্তব্য মোটেও কাম্য নয়। যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাদের যেন বিচারের আওতায় আনা হয়।

 

এ প্রসঙ্গে সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এই মিথ্যাচারের মাধ্যমে আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। তিনি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, যেসব কারখানার মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে রয়েছে দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

মেয়াদ শেষ হওয়ার পরও কেন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নাএমন প্রশ্নের উত্তরে আব্দুস সালাম মুর্শেদী বলেন, জাতীয় নির্বাচনের আগে এ সংগঠনগুলোর নির্বাচন কোনো পক্ষ চায় না। সবাই চায় এ মুহূর্তে ব্যবসা সঠিকভাবে চলুক।

পোশাক খাতের আগামীর চ্যালেঞ্জ হিসেবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ, উদ্ভাবনী পণ্যের চাহিদা জোগানসহ অন্যান্য চ্যালেঞ্জের কথা অনুষ্ঠানে তুলে ধরা হয়।

সূত্র : বাসস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ