1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রধানমন্ত্রীকে যে আহ্বান জানালেন চরমোনাই পির - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রধানমন্ত্রীকে যে আহ্বান জানালেন চরমোনাই পির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ সংঘাত থেকে দেশ রক্ষায় প্রধানমন্ত্রীকে‌ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত। তাই দেশ ও দেশের জনগণকে রক্ষায় ক্ষমতা ছাড়তে হবে। তফশিল ঘোষণার পূর্বেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে। আর একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবেন।

বুধবার বিকালে রাজধানীর বাংলাবাজারে একটি মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান চরমোনাই পির। তিনি বলেন, শুক্রবার ঢাকার সমাবেশ থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিন দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাঁহ মাঠে সমাবেশ হবে।

চরমোনাই পির আরও বলেন, জনমত উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথেই‌ হাঁটছে। সরকারকে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুযায়ী ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে হবে। অন্যথায় দেশময় যে তীব্র আন্দোলন গড়ে উঠছে, তা আরও কঠিন থেকে কঠিন রূপ লাভ করবে।

দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন-প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী,‌ অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ