1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এমবাপ্পের জন্য রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এমবাপ্পের জন্য রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৬১৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে পেতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটি পিএসজিকে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফরাসি ক্লাবটি। 

ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী গ্রীষ্মে এমবাপ্পের চুক্তি শেষ হবে। ২২ বছর বয়সী এ তারকা চুক্তি নবায়ন করবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন। তবে পিএসজি আশায় আছে, লিওনেল মেসির চুক্তিতে এমবাপ্পের মন গলতেও পারে। মাঠে নেমে যদি দুই তারকার রয়াসন জমে যায় তা হলে নিশ্চিতভাবেই এমবাপ্পে সিদ্ধান্ত পাল্টাবেন। তবে এসব নিয়ে দুই ক্লাবের কেউই মুখ খুলছে না।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাবি করছে। রিয়াল মাদ্রিদ এখনো তাদের ফিরতি কোনো প্রস্তাব দেয়নি। মৌসুমের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে ৩১ আগস্ট। রিয়াল মাদ্রিদের বিশ্বাস এর আগেই পিএসজি তাদের সঙ্গে এমবাপ্পের চুক্তি পাকাপাকি করবে।

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেনটিনো পেরেজ দীর্ঘদিন ধরে এমবাপ্পেকে দলে ভেড়াতে চাইছে। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ার পর পেরেজের নজর ছিল এমবাপ্পের দিকে। কিন্তু পিএসজি বারবার তার চুক্তি নবায়ন করায় এমবাপ্পের ফরাসি ক্লাবটি ছাড়া হচ্ছিল না।

এবারের চুক্তি না হলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপজয়ী তারকা। তখন তাকে পেতে সমস্যা হওয়ার কথা না রিয়ালের। ততদিন পর্যন্ত রিয়াল অপেক্ষা করবে নাকি এবারের ট্রান্সফার উইন্ডোতে দুই পক্ষ সমঝোতায় আসবে সেটিই দেখার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ