1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যপী বরিশালের উজিরপুর উপজেলায় দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২০, বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) উপজেলার মাননীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তার প্রতিষ্ঠিত বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেন । শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান,বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত ৫ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানকে ঘিরে উজিরপুর উপজেলার সংসদ সদস্যর গুঠিয়া কমপ্লেক্সের বাইতুল আমান ভিউ কমিনিটি সেন্টারে ৩০মে শনিবার দুপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি ইমরান শালেহ প্রিন্স, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, বানারীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মৃধা, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মন্জুর খান, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বানারীপারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসু্দ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার,সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ সাইদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, বানারীপাড়া মহিলা দলের সভাপতি ডেইজি আক্তার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনিরা আক্তার শিখা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী, উজিরপুর ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও সাধারণ জনগণ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান। এদিকে দোয়া অনুষ্ঠানে যোগদান করার জন্য সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়,একপর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,জনবান্দব,গনতন্ত্রের রুপকার ও জনগনের নেতা কখনো মরে না। তাই শোককে শক্তিতে পরিনত করে বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং জিয়াউর রহমান ও খালাদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ