1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা আয়োজনে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ প্রাক্তন ছাত্র সমিতির ব্যাপক আয়োজনে আগামীকাল উদযাপিত হবে ৫৮তম এস.বি.এম.সি. ডে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (এসবিএমসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘এসবিএমসি ডে’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বান্দ রোড প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

সকাল ১০টায় কলেজের ৫০ বছর পূর্তি মঞ্চে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য ও স্মৃতিচারণ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মুজিবুল হক দোলন, অধ্যাপক ডা. পারভেজ রেজা কাকন, ডা. নজরুল ইসলাম সেলিম, ডা. ইমতিয়াজ আহমেদ সাজিদসহ কলেজের প্রথম থেকে ৫৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

এ সময় তাঁদের স্মৃতিচারণে ফিরে আসে কলেজজীবনের নানা আনন্দঘন মুহূর্ত। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ