1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ প্রাক্তন ছাত্র সমিতির ব্যাপক আয়োজনে আগামীকাল উদযাপিত হবে ৫৮তম এস.বি.এম.সি. ডে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরিশাল মহানগর যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি সোমবার (১৬ নভেম্বর) তাঁর নাম সভাপতি পদে অনুমোদন করে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনে বরিশাল মহানগর যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নামও প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিক রহমান অভি।

প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত নেতাকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর রিয়াজুর রহমান রিয়াজ বরিশাল মহানগর যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁর সমর্থক ও অনুসারীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, রিয়াজুর রহমান রিয়াজ দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর যুবদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত সরকারের সময় বিরোধী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক সক্রিয়তা ও সাংগঠনিক কর্মকা-ের কারণে দীর্ঘদিন ধরেই নেতাকর্মীরা তাঁকে মহানগর যুবদলের শীর্ষ নেতৃত্বে দেখতে প্রত্যাশা করে আসছিলেন।

কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর রিয়াজুর রহমান রিয়াজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ