1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: “বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গত ৯ আগস্ট থেকে শুরু হয়ে ২৩ আগস্ট পর্যন্ত বরিশাল বেলর্স পার্ক মাঠে ১৫ দিন ব্যাপী চলছে বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। সামাজিক বন বিভাগের বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মে: রফিকুল ইসলাম জানান- বৃক্ষ দূষিত পদার্থ টেনে নেয়, প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ভূমিক্ষয় রোধে গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায়ও গাছের অনেক গুরুত্ব। লক্ষ্য করলে দেখা যাবে, যে সকল অঞ্চলে গাছের সংখ্যা বেশি সেসকল অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। এ বছর বরিশাল বৃক্ষমেলায় চার ধরনের গাছের সমরাহ ঘটেছে। যার মধ্যে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের বা শোভা বর্ধন কারী গাছের চারা রয়েছে। বৃক্ষ মেলা থেকে গাছ ক্রয় করার বাড়তি কি’কি সুবিধা রয়েছে জানতে চাইলে সামাজিক বন বিভাগ বরিশালে’র বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন- মেলা থেকে গাছ ক্রয়ে’র বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন- এখান থেকে গাছ ক্রয় করা অন্য যায়গার তুলনায় অত্যন্ত সহজলভ্য। বৃক্ষ মেলা থেকে গাছ ক্রয় করার সময় গাছটি রোপনের কৌশল, গুনাগুন এবং পরিচর্যা সম্পর্কে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দেয়া হয়ে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ