1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ থানার দুর্ধর্ষ ডাকাতি মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক মোল্লাকে (৬৫) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র‌্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকলা, উত্তর কাটাদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক মোল্লা।
র‌্যাব সূত্রে জানা যায়, ফারুক মোল্লার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলাটি এসসি-৭৭/৯২, দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরবর্তীতে দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র‌্যাব-৮ জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দীর্ঘদিন পলাতক থাকা ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ