1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা উজিরপুরে বিএনপি নেতার ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন, ফেসবুকে আলোচনা -সমালোচনার ঝড় জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের প্লাম্বার মতবিনিময় সভা

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: বরিশালে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে প্লাম্বারদের নিয়ে মতবিনিময় সভা ও প্লাম্বার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমইপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘদিন ধরে গুণগত মানসম্পন্ন বিভিন্ন পলিমার পণ্য বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটির পণ্যের মধ্যে রয়েছে uPVC SWR Pipe, uPVC SWR Fittings, Thread Pipe, Solvent Cement, Class Pipe ও Filterসহ বিভিন্ন পণ্য।

অনুষ্ঠানে এমইপি পলিমারের পণ্যের গুণগত মান, ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং প্লাম্বারদের সঙ্গে প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পণ্যের সঠিক ব্যবহার ও গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

প্লাম্বার কনফারেন্সে এমইপি পলিমার ইন্ডাস্ট্রিজের হেড অব সেলস, হেড অব মার্কেটিং, হেড অব কস্টিং, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব প্রোডাকশন, ডিভিশনাল সেলস ম্যানেজার, কিউসি ম্যানেজার, সেলস অপারেশন এবং টেরিটরি সেলস ম্যানেজারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক প্লাম্বার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। বক্তারা বলেন, মানসম্মত পণ্য ব্যবহারের পাশাপাশি দক্ষ প্লাম্বারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমইপি পলিমার ভবিষ্যতেও প্লাম্বার ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নতমানের পণ্য ও সেবা নিশ্চিত করতে কাজ করবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্লাম্বারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ