1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী বাসে মাদক বহনের সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ সদর কোম্পানির একটি টহল দল বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
বিকেল প্রায় ৪টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীর ছদ্মবেশে থাকা মো. আবু জাফর পেদা (৪৬), পিতা: মো. আব্দুল জলিল পেদা, গ্রাম: দক্ষিণ মুরাদিয়া, থানা: দুমকি, জেলা: পটুয়াখালীকে সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার পিঠে ঝোলানো স্কুলব্যাগে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ