1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার

  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল ব্যুরো: ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বরিশাল সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে ‘৩৬ জুলাই সহসা এক নতুন ভোর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে লেখক ও গবেষক মাহমুদ ইউসুফ এর প্রবন্ধ তৈরি করেন, যা উপস্থাপন করেন
সংস্কৃতিকেন্দ্রের সহ সভাপতি আব্দুল হাই।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের আহ্বায়ক এসএম সাবির নেওয়াজ সাগর এবং শেকড় সাহিত্য সংসদ বরিশালের সভাপতি কবি নয়ন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি হাসান আতিক।

সেমিনার সঞ্চালনা করেন সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, বরিশাল সাংস্কৃতিক সংসদ এবং সুফিয়ানা নাশিদ ব্যান্ড গ্রুপ জুলাইয়ের বিভিন্ন অনুপ্রেরণামূলক সঙ্গীত পরিবেশন করেন।

একটি মিশ্র কবিতা আবৃত্তি করেন আহমদ আল আমীন।
সেমিনারে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সংহতি এবং নতুন বাংলাদেশ গঠনে নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আলোচনা সভা ও সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ